
যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ ও ফতুল্লাবাসীকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।
মীর সোহেল আলী বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।