
যুগের নারায়ণগঞ্জ:
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারন শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের সকল শিক্ষকসহ ফতুল্লাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা লাভলী ম্যাডাম।
প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন। তিনি আরও বলেন, আমরা সবাই পবিত্র ঈদুল ফিতর মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করি
।।ঈদ মোবারক।।