1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আমিনুল হাসান লিটন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বার্তায় ফতুল্লাবাসীকে এ শুভেচ্ছা জানান তিনি।

আমিনুল হাসান লিটন বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের বিশেষ করে আমার প্রানের শহর ফতুল্লাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি ফতুল্লাবাসীর জন্য সুখ সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য কামনা করছি।’ঈদ মোবারক’।

লিটন বলেন, ঈদুল ফিতর মহিমান্বিত মাস। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো, মহান রাব্বুল আলামীনের নৈকট্য লাভ।

বিশ্বাসী এবং সর্বপরি পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর কাছে নৈকট্য লাভ করা।

মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ হোক সেই শুভকামনা রইলো

ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সানন্দে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এ ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে।

ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখ-শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক, সমাজের প্রতিটি মানুষের মধ্যে, সৃষ্টিত্বে সমৃদ্ধ হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধনে, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। আবার দেশবাসীসহ বিশেষ করে আমার জন্মভূমি ফতুল্লাবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,  ‘ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট