1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে গ্রামের বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছে যেতে পারে, সেই উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্ট চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাত্রীরা যেন মলম পার্টি, অজ্ঞান পার্টি অথবা ছিনতাইকারী-চাঁদাবাজির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে আমাদের এ ব্যবস্থা।

বুধবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের লাইফলাইন। প্রায় ১৪০ কিলোমিটার মহাসড়ক আমাদের দায়িত্বের মধ্যে পড়েছে। যাত্রীরা যাতে কোনো সমস্যা ছাড়া তাদের গ্রামের বাড়িতে যেতে পারে, আমাদের টহল কার্যক্রম চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন পর্যন্ত যানজটমুক্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আমাদের ফোর্স বিভিন্ন পয়েন্টে সজাগ দৃষ্টি রাখছে। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের টহল চলমান থাকবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের ৮টি টিম কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, কাঁচপুর, মেঘনা সেতু, মদনপুর, দাউদকান্দি, কুমিল্লা সদরে আমাদের চেকপোস্টগুলো স্থাপন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাস কাউন্টারগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আবাসিক এলাকাগুলো মোবাইল পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের সহযোগিতা কামনা করে র‌্যাব-১১ অধিনায়ক বলেন, যাত্রীরা যাতে সুন্দরভাবে যেতে পারে ও অতিরিক্ত ভাড়া আদায় না হয়, আমাদের সহযোগিতা করবেন। যাত্রীদের বলব, আপনারা নিজেরাও সচেষ্ট থাকেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়। সবাই আনন্দ উৎসবে ঈদ উদ্‌যাপন করুন এ প্রত্যাশা করি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট