
যুগের নারায়ণগঞ্জ:
আসন্নবর্তী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এনায়েতনগর ইউনিয়নবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বার্তায় এনায়েতনগর ইউনিয়নবাসীক এ শুভেচ্ছা জানান বিএনপি নেতা আক্তার হোসেন।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের বিশেষ করে আমার প্রানের ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি ইউনিয়ন বাসীর জন্য সুখ সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য কামনা করছি।’ঈদ মোবারক’।
আক্তার হোসেন বলেন, ঈদুল ফিতর মহিমান্বিত মাস। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো, মহান রাব্বুল আলামীনের নৈকট্য লাভ।
বিশ্বাসী এবং সর্বপরি পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর কাছে নৈকট্য লাভ করা।
মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ হোক সেই শুভকামনা রইলো
ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সানন্দে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এ ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে।
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখ-শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক, সমাজের প্রতিটি মানুষের মধ্যে, সৃষ্টিত্বে সমৃদ্ধ হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধনে, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। আবার দেশবাসীসহ বিশেষ করে আমার জন্মভূমি এনায়েতনগর ইউনিয়ন বাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ‘ঈদ মোবারক।