1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোন ভাবেই বন্ধ হচ্ছে না পুলিশ সোর্স জাফর এবং সাঙ্গ পাঙ্গদের তিন কার্ডের ভেলকিবাজি। ঈদে বাড়ী ফেরা সাধারন মানুষদেরকে টার্গেট করে তিন তাসের ভেলকি বাজির মাধ্যমে কেড়ে নিচ্ছে সর্বস্ব। কিছুদিন আগে তিন কার্ডের জুয়ার টাকার ভাগাভাগি নয়ে হত্যা করা হয় কিলার বাবুকে। এরপর কয়েকদিন তিন তাসের ভোলকিবাজি বন্ধ থাকলেও আবারো শুরু হয়েছে তাদের প্রতারনা। আর প্রতারনার অর্থ ভাগাভাগি নিয়ে সংগঠিত হতে পারে কিলার বাবু’র মত আরেকটি হত্যাকান্ড।

সূত্রমতে, ঈদের আগ মুহূর্তে পঞ্চবটির মোড় এবং আশেপাশের এলাকায় তিন কার্ডের জুয়ারী জাফর ও তার বাহিনীর দাপটে অতিষ্ট হয়ে পড়েছে সাধারন মানুষ! সাধারন পথ চারিদের তিন তাসের ভেলকির ফাঁদে ফেলে কেড়ে নেয়া হচ্ছে শেষ সম্বল টুকুও।

থানা থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে প্রকাশ্যে এ ভেলকি বাজির মাধ্যমে ফর্মা জাফর ও তার চামচা চামুন্ডাদের তিন তাসের প্রতারনা চলে আসলেও চোখে যেনো কাঠের চশমা পড়ে আছেন স্থানীয় প্রশাসন! সম্প্রতি তিন কার্ডের জুয়ার টাকা ভাগা ভাগিকে কেন্দ্র করে হত্যা করা হয় কিলার বাবু’কে। বর্তমান তিন কার্ডের জুয়ার ভাগাভাগিকে কেন্দ্র করে আরো কয়েকটি হত্যাকান্ড সংঘটিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন মহল্লাবাসি।

তাই কোন ধরনের অপরাধ সংগঠিত এবং নতুন কোন হত্যাকান্ড ঘটার আগেই সোর্স জাফরের তিন কার্ডের ভেলকি বন্ধের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। অন্যথায় তিন কার্ডের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর জন্য স্থানীয় প্রশাসন দায়ী থাকবে বলেও সাধারন মানুষ হুশিয়ারী উচ্চারন করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নীরিহ মানুষদের টার্গেট করে ধনী–গরীব নির্বিশেষে অর্থ হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। শুধু তাই নয়, এ তিন কার্ডের ভেলকিতে সর্বস্ব হারানো লোকজন থানায় ডায়েরী করলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে, দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে তিন কার্ডের হত্যা কর্তারা।

সম্প্রতি বিসিক এলাকায় আসর বসেছিল, তবে কিছুদিন পর আবারো পঞ্চবটির মোড়ে ফিরে এসেছে চক্রটি। স্থানীয়দের দাবি, থানা থেকে মাত্র কয়েক শত গজ দূরে এ ধরনের প্রতারণা দিনের পর দিন চললেও পুলিশ বা প্রশাসন কার্যত নিঃশব্দ! সাধারণ জনতা মনে করছেন, স্থানীয় প্রশাসনের নীরবতার কারণে প্রতারকরা সাহসী হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে তারা আশা করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, র‍্যাব এবং যৌথ বাহিনী দ্রুত পদক্ষেপ নেবেন, নাহলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিবে।

এখন সময় এসেছে প্রশাসনকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে৷ অন্যথায়, পঞ্চবটি এবং আশেপাশের এলাকার সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগবে।

ফতুল্লা মডেল থানারম ওসি (তদন্ত) আনোয়ার বলেন, ঈদ কেন্দ্রীক সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাধারন মানুষ যেন তিন কার্ডের খপ্পরে না পড়েন এজন্য সাধারন মানুষকে সচেতন হতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যেই তিন তাসের হত্যাকর্তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট