1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার ফতুল্লা থানা গেট সংলগ্ন শাহ ফতুল্লাহ কনভেনশন হল সেন্টারে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ, সাংবাদিক বা রাজনীতিক—কেউ একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পরিদর্শক (অপারেশন) মো. আনোয়ার হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ফতুল্লা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুম রাজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট