1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্নালংকার উদ্বার, গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

ফতুল্লায় চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্নালংকার উদ্বার, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় দিনের বেলায় ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—বন্দর থানার চৌরাপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে মো. পারভেজ (৪০), এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝকান্দির চর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিরাজ (২৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চুরি করা নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৫ ভরি ১৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট ও ৪টি কানের দুল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম তার ফ্ল্যাটে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য মার্কেটে যান। এ সুযোগে চোরেরা ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের গলার হার, ৬টি স্বর্ণের আংটি, একটি নেকলেস, একটি ব্রেসলেটসহ মোট প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসায় ফিরে ফ্ল্যাটের দরজা খোলা এবং আলমারির তালা ভাঙা দেখতে পান। পরে রাতেই জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, চুরির ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ১৪ আনা, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট