
দেশের সাম্প্রতিক ঘটনা, উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল দেশ এডিশন। পোর্টালটি বর্তমানে সরকারি নিয়মনীতি মেনে নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছে এবং আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে।
দেশ এডিশনের সম্পাদক ও প্রকাশক নাজমুল রনি জানান, একটি আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দেশ এডিশন সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমরা এমন একটি সংবাদমাধ্যম গড়ে তুলতে চাই যেখানে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কথা সমান গুরুত্ব পাবে।”
তিনি আরও জানান, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি দক্ষ ও মেধাবী সংবাদকর্মীদের নিয়ে একটি শক্তিশালী টিম গঠনের কাজ চলমান রয়েছে।
দেশ এডিশন ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় নিজস্ব প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের খবর সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর ফলে স্থানীয় সমস্যাসহ উন্নয়নমূলক সংবাদগুলো দ্রুত প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশ এডিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.deshedition.com
এ নিয়মিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। এছাড়াও সংবাদ প্রকাশ, প্রতিনিধি নিয়োগ অথবা যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে।
যোগাযোগ:
🌐 Website: www.deshedition.com
📞 Mobile: ০১৬৩৯৩১৩১৩৩১