1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সামান্য বৃষ্টি কিংবা সৃষ্ট জমে থেকে ময়লা থেকে এনায়েতনগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের আওতাভূক্ত ঢালীপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। প্রতিনিয়ত জমে থাকা পানিতে ভোগান্তি পোহাচ্ছিলেন স্কুলগামী শিক্ষার্থী, স্থানীয় পথচারী ও মসজিদগামী মুসল্লিরা।

এই দুর্ভোগের খবর জানতে পেরে এনায়েতনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তালুকদার বংশের বড়পুত্র তরুন সমাজ সেবক রিমন তালুকদার ঘটনাস্থলে ছুটে যান।

এলাকাবাসীর অভিযোগ সরেজমিনে শুনে তিনি নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়দের সহায়তায় পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “অনেক নেতা এসেছেন, দেখেছেন, কিন্তু কিছু করেননি। তরুন সমাজ সেবক রিমন তালুকদার এসে যে কাজটা শুরু করেছেন, এতে আমরা সত্যিই উপকার পাচ্ছি।”

জানা গেছে, সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢালীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই শিশু-কিশোর শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। এমন অবস্থায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রিমন তালুকদাের মহতি উদ্যোগ এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে।

ঢালীপাড়া এলাকার প্রবীণ এক বাসিন্দা বলেন, “বর্তমান মেম্বার বাতেন তালুকদার যেমন ছিলেন মানুষের নেতা, তেমনি তার ভাতিজা রিমন তালুকদারের মাঝেও আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি।”

এলাকার তরুণ সমাজ, মুসল্লি ও অভিভাবক মহল এই মানবিক কাজের জন্য রিমন তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা মনে করেন, মেম্বার না হয়েও একজন তরুন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আর জন প্রতিনিধি হলে এর ধারাবাহিকতা কয়েকগুন বৃদ্ধি পাবে বলেও এলাকাবাসী মন্তব্য করেন।

এনায়েতনগর ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রিমন তালুকদার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। কোন ধরনের বাহবা পাওয়ার জন্য আমি একাজ করিনি। আমার চাচা আঃ বাতেন তালুকদার যেভানে সাধারন মানুষের পাশে দাড়িয়ে জনগনের সুখ দুঃখের ভাগিদার হয়েছেন আমিও এর অংশীদার হতে চাই। ভবিষত্যে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট