1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেমিনের পাইপ পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে তিন লাখ টাকা দিয়ে মিমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মধ্যস্থতা করছেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হয় মুনতাসীর ইসলাম হামজা (৫)। সে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। শিশুটির ডাকনাম ইয়াছিন।

নিহতের পরিবার জানায়, ঘটনার পর নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয়ভাবে আলোচনা করে তিন লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিশুটির বাবা রুবেল বলেন, ঘটনার সময় তিনি কাজের জন্য কুমিল্লায় ছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন।

“উজ্জ্বল ভাই ঠিকাদারের সাথে মসজিদে বসছিল। এলাকার আরও লোকজন ছিল। তারা আমারে তিন লাখ টাকা সাধছে। আমি টাকা দিয়া কী করমু? আমার রাজপুত্রের মতো পোলাডাই যেইখানে নাই,” কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় একটি মসজিদে বসে ভবন মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সেখানে জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল মধ্যস্থতা করেন।

তবে নিহত শিশুর বাবা বলেন, তিনি টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করতে চান না এবং ঘটনার আইনি প্রতিকার চান।

এদিকে, সন্তানের মরদেহ ময়নাতদন্তে দিতে অনীহা প্রকাশ করেছেন রুবেল। তিনি বলেন, “মরার পর আবার বাচ্চাটারে কাটাছেঁড়া করতে দিতে মন চাইতেছে না।”

যোগাযোগ করা হলে সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, ভুক্তভোগী পরিবারের অনুরোধে তিনি আলোচনায় বসেছিলেন।

“পরিবারটা গরিব। বাচ্চা তো আর ফেরত দেওয়া যাবে না। ঠিকাদার কিছু টাকা দেওয়ার কথা বলেছে। আমরা কয়েকজন মসজিদে তা নিয়ে আলাপে বসছিলাম,” বলেন তিনি।

এ ব্যাপারে প্রতিবেদন না করতেও অনুরোধ জানান এ তাঁতীদল নেতা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ শেষ হলেও পিলারগুলো সরানো হয়নি। শিশুটি ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি পাইপ পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পাইলিংয়ের কাজ চলছিল। এখানে ভবন মালিক ও ঠিকাদারের অবহেলা ছিল।”

তিনি আরও বলেন, “মিমাংসার চেষ্টা বা টাকা দেওয়ার প্রস্তাবের বিষয়টি আমাদের জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট