
যুগের নারায়ণগঞ্জ:
ঈদের আগে মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ করার দাবিতে শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১ টায় চাষাড়া শহিদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, আবু সুফিয়ান, মামুন চৌধুরি, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, সাইদুল, সনিয়া আক্তার, আব্দুর রব রবিন সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের ৩ মাসের বকেয়া-বেতন ও ১৫ জন নারীর মাতৃত্বকালীন পাওনা, ঈদ বোনাস ও শ্রমিকদের সার্ভিস বেনিফিটের পরিশোধ না করে মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করে রেখেছে। ৩ মার্চ বিকেএমইএ কার্যালয়ে মালিক অনুগত কয়েকজন শ্রমিক নেতার সাথে চুক্তি করে, মালিকের দায় সারাতে চায়েছিল। ঐধরনের প্রহসনের চুক্তি শ্রমিকরা মানে না। যেহেতু গার্মেন্টস কারখানা বন্ধ করা হয়েছে সেহেতু আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা ঈদের আগে পরিশোধ করার জন্য শ্রমিক নেতা দাবি জানায়।
তিনি আরও বলেন, “শ্রমিকদের পাওনা শ্রম আইন অনুযায়ী ঈদের আগেই দেওয়ার নিয়ম। তা না করে শ্রমিকদের পাওনা না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করে শ্রমিকদের পাওনাদি না দেওয়ার পায়তারা করতেছে। বিকেএমইএ সভাপতি হাতেম শ্রমিকদের সঙ্গে অশুভন আচরণ করে চলেছে। শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করার পায়তারা করতেছে, এর কারণে শ্রমিকরা কোন ন্যায় বিচার পাচ্ছে না।”