1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঘাট জমা টাকা না দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে খেয়াঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জের নব্য বিএনপি নেতা চাঁদাবাজ মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে আয়নাল হক (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী মাঝি আহত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ বন্দরে বর্ণালী খেয়াঘাটে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ওই সময় সন্ত্রাসীরা খেয়াঘাট বন্ধ করে দেওয়ার ঘটনায় দুই পাড়ে শতশত যাত্রীরা চরম ভোগান্তি পরে।

এ ব্যাপারে বর্ণালী খেয়াঘাটের মাঝিরা ক্ষোভ প্রকাশ করে জানায়, গত ২০২৪ইং সালের (৫ আগস্ট) ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পট পরিবর্তনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার নব্য বিএনপি নেতা মঞ্জু ও সাহাবুদ্দিন গংরা নারায়ণগঞ্জ বন্দরের বর্ণালী খেয়াঘাটটি দখলে নেয়। ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজ মঞ্জুসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত খেয়াঘাটের মাঝিদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ২০ জন মাঝির কাছ থেকে প্রতিমাসে ৬৪ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

এর ধারাবাহিকতা মঙ্গলবার সকাল ১০টায় মঞ্জু ও শাহাবুদ্দিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী বর্ণালী খেয়াঘাটে এসে মাঝিদের নিকট ঘাটজমা টাকা দাবি করলে ওই সময় মাঝিরা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ ঘটনায় মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে বাকপ্রতিবন্ধী মাঝি আয়নাল হককে বেদম ভাবে পিটিয়ে খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট