1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

ফতুল্লায় ভেজাল খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হয়।

এসময় নয়ামাটি এলাকার ‘আমিন স্কয়ার বিডি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। এছাড়া শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, নকল পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে কোনো মেয়াদের তারিখ না থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

র‍্যাব-১১-এর সূত্রে জানা যায়, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করতে না পারে, সেজন্য তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে র‍্যাবের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র‍্যাব-১১-এর একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে জব্দ করা অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট