1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী এ কাজ শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তন অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহরে পরিণত করা হবে।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভেকু (খননযন্ত্র) না থাকায় খাল খননের সুবিধার্থে রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু আনা হয়েছে। শহরের যেসব খাল রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে এবং দখলমুক্ত করা হবে।

সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের খালগুলো পরিষ্কার করতে পারলে পরিবেশের উন্নয়ন ঘটবে। খালের চারপাশে বৃক্ষরোপণ করে শহরকে একটি গ্রিন সিটিতে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পারলে বর্ষাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব হবে। খালের আশপাশে বসবাসকারীদের জন্য মশা নিধনের ব্যবস্থাও নেওয়া হবে। এতে জলাবদ্ধতার সমস্যাও কমে আসবে। সাময়িক কিছু সমস্যা হলে সেটি মেনে নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত ও সুপেয় পানির ব্যবস্থা করার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এসব কাজ সময়সাপেক্ষ। সামনে বর্ষা মৌসুম আসছে, তাই জনগণ যেন কোনো কষ্টের শিকার না হয় সে লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে বর্ষা মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট