
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে ভোরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ সোমবার(৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে।
তবে কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এসআই লুৎফর রহমান।
এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।