1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত জুয়েল ফতুল্লা মডেল থানার মাসদাইর রংপুর হাউজ এলাকার আমানুল্লাহ মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মাসদাইর রংপুর হাউজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফতুল্লার পাগলা এলাকা থেকে পারভেজ (৩০) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মাসদাইর রংপুর হাউজ এলাকার একটি ভবনের সপ্তম তলার ছাদের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে এবং মুরাদ নামে এক অপহরণকারীকে আটক করে। তবে ওই সময় চক্রটির মূল হোতা জুয়েল পালিয়ে যায়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত জুয়েল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট