
যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ২৯শ পিস ইয়াবা, সাড়ে ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১১।
বুধবার (৪ মার্চ) রাত ৩টার দিকে বন্দরের মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাফিয়া বেগম (৫৫), বন্দরের হেদায়েরপাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, আটক নারী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালান সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন বলে দাবি করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।