1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
‎নারায়ণগঞ্জের ফতুল্লার কাশেম নগর হাউজিং এলাকাকে ‘চাঁদাবাজিমুক্ত এলাকা’ ঘোষণা করে পোস্টার টানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বুধবার (৪ মার্চ) ফতুল্লার মাসদাইর এলাকার কাশেম নগর হাউজিংয়ে এ সংক্রান্ত পোস্টার টানানো হয়।

‎পোস্টারে উল্লেখ করা হয়েছে, এলাকায় ইট, বালি, পাথরসহ নির্মাণসামগ্রী সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদা দাবি করা যাবে না। জমির মালিক বা নির্মাণকারী ব্যক্তি তার পছন্দ অনুযায়ী যেকোনো স্থান থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন।


‎এ বিষয়ে কাউকে চাপ প্রয়োগ করা বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
‎পোস্টারে আরো উল্লেখ আছে, রাত ৮টার পর বহিরাগতদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ। ছিনতাইকারী বা চাঁদাবাজকে ধরে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। পোস্টারে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় নির্মাণকাজকে কেন্দ্র করে আগে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। এমন ঘোষণা ইতিবাচক হলেও এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।

‎এ বিষয়ে মশিউর রহমান রনি বলেন, কেউ ব্যক্তিগত উদ্যোগে জায়গা কিনে নির্মাণকাজ করলে তাকে কোনোভাবে হয়রানি করা যাবে না। তার দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করতে দেওয়া হবে না।

‎তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে প্রশাসনের কাছে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট