1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিকে এখনো চলছে ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের দাপট! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নাসিকে এখনো চলছে ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের দাপট!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গত কিছুদিন হলো। দায়িত্বভার গ্রহন করেছেন। নগরবাসীর দুর্ভোগ লাগবে তিনি কতটুকু সফল হবেন সেটা নির্ভর করছে সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভুমিকার উপর। তবে নগরবাসীর দাবী এখনও সিটি কর্পোরেশনে রয়েছে আওয়ামী প্রেতাত্মাদের আনাগোনা ও কেউ কেউ শক্ত করে আকড়ে ধরেছেন ক্ষমতার চেয়ার ।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের অনেক ষ্টাফ জানান, ২৪’র পরবর্তী সময়ে অন্তবর্তীকালীন সরকার সারাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে আওয়ামীলীগের মনোনীত মেয়রদেরকে অপসারন করে প্রশাসক নিয়োগ দেন। কিন্তু মাথা পরিবর্তন করলেও দেহের বেশীরভাগ অংশেই জুড়েই আওয়ামী ফ্যাসিস্ট মনোভাবের প্রেতাত্মাগুলো রয়েছেন বহাল তবিয়তে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও রয়েছে মাত্রাতিরিক্ত আওয়ামী প্রেতাত্মাগুলো। বিশেষ করে সাবেক মেয়র ডাঃ আইভীর অনুগতরা এখনও দাবড়িয়ে বেড়াচ্ছেন এনসিসিতে। যার মধ্যে অন্যতম হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নুর কুতুবুল আলম। যার যোগসাজোসে বিগত বছরগুলো সিটি কর্পোরেশেনে নানাবিধ দূর্নীতির সূতিকাগার হিসেবে পরিচিতি পেয়েছে। মহামারী করোনায় সারা বিশ^ বিধ্বস্ত ,মানবতা বিপর্যস্ত সে সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রায় প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের এগারো শত পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রণোদনা বাবদ জনপ্রতি ৩,০০০/= (তিন হাজার) টাকা করে সরকারী ভাবে বরাদ্দ থাকলেও সচিব নুর কুতুবুল আলমসহ সচিবের কিছু পাচাটা কর্মকর্তা কর্মচারীদের ষড়যন্ত্রে ডাচ্ বাংলা ব্যাংকে এটিএম কার্ডের মাধ্যমে জনপ্রতি পরিচ্ছন্ন কর্মীকে দেয়া হয় মাত্র ১,০০০/=(এক হাজার ) টাকা করে। ফলে এই প্রণোদনার বাজেট থেকে ২২,০০,০০০/= (বাইশ লক্ষ) টাকা লোপাট করে দেয় সচিব নুর কুতুবুল আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য সিটি কর্পোরশেনের অর্থায়নে ইসদাইর অক্টো অফিস,পিলখানা,কাচারী গলি ও ডালপট্টিতে নির্মিত আবাসন ভবনে ফ্যাল্ট বরাদ্ধের নামে সচিব নুর কুতুবুল আলমের মদদপুষ্ট পরিচ্ছন্ন কর্মচারী ইউনিয়নের সভাপতি সেক্রেটারী শিমুল-কিশোরগং পরিচ্ছন্নকর্মীদের নিকট থেকে মোটা অংকের টাকা নেয় এবং বিভিন্ন ফ্যাল্টে শিমুল-কিশোরগংরা ব্যাক্তিগত ভাবে তালা দেয়। অথচ গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় ফ্ল্যাট এর বিষয়ে সচিব নুর কুতুবুল আলম এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। নবাগত প্রশাসকের নিকট নগরবাসীর দাবী উল্লিখিত দুটি বিষয়ে তদন্ত কমিটি গঠণ করে সুষ্ঠু তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং উম্মোচিত হবে সত্য। সচিবের সাথে সুসর্ম্পক থাকার ফলে মেয়র আইভীর একনিষ্ট বেশ কয়েকজন কাউন্সিলর এখনও নগর ভবনকে নিজের মত করেই কাজ চালিয়ে যাচ্ছেন বাধাহীনভাবে এবং বিগত প্রশাসকদের সাথেও গড়ে তুলেছিলেন সখ্যতা। যার মধ্যে অন্যতম হচ্ছেন এনসিসি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস। এছাড়াও হিন্দু নেতা হিসেবে খ্যাত শংকর সাহাগংরা এখনও নগর ভবনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক মেয়রের সাথে সুসর্ম্পক থাকার বদৌলতে। এনসিসির নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসকের চেয়ারে বসার প্রথম বক্তব্যে বলেছেন যে,এখানে এখনও পর্যন্ত রয়েছেন আওয়ামী ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত। কথা হচ্ছে নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খান কি সেই আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে কাজ চালিয়ে যাবেন নাকি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করবেন। মেয়র আইভীকে অপসারনের পর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সাথে সখ্যতা ধরে রেখেই মেয়রের একনিষ্ট সহযোগী অসিত বরণ বিশ^াস ও শংকর সাহাগংরাই কিন্তু বিগত ১৮ মাস সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম দেখভাল করেছেন এবং হস্তক্ষেপ করেছেন। মেয়রবিহীন প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা সিটি কর্পোরেশের যাবতীয় উন্নয়ন প্রকল্পের সকল কার্যক্রম থেকে মোটা অংকের কমিশন বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন প্রচুর টাকা। শুধু তাই নয়,বৈষম্যবিরোধী মামলায় যখন থানা পুলিশ সাবেক মেয়র আইভীকে তার বাড়ি হতে গ্রেফতার করতে গিয়েছিলো তখন অসিত বরণ বিশ্বাস ও শংকর সাহাগং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে আইভীকে রক্ষায় ঢাল হিসেবে দাঁড় করায়। সাধারন নগরবাসীদের দাবী,দীর্ঘদিন যাবত আওয়ামী ফ্যাসিস্টদের দখলে রয়েছে এনসিসি। প্রায় ১৮ বছর পর সুযোগ এসেছে ফ্যাসিস্টমুক্ত নগর ভবন গড়ার। নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাহেবের সুনিপুণ নেতৃত্বে নগরবাসী কি সাবেক মেয়র আইভীর একনিষ্ট সহযোদ্ধা এনসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নুর কুতুবুল আলম,সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ^াস ও শংকর সাহাগংদের কবল থেকে নগর ভবনকে রক্ষা করতে পারবেন ? নাকি সেই আওয়ামী ফ্যাসিস্টদের তৈরী সাম্রাজ্য নিজের গা ভাসিয়ে আগের রুপে নগর ভবন পরিচালনা করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট