
যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায়
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা থানা গেইট সংলগ্ন শাহফতেউল্লাহ কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,
নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান,
নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম জীবন,সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি,যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন,সদস্য আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টু, বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,
৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন,বাংলানিউজের স্টাফ রিপোর্টার মাহফুজ পারভেজ,বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসাইন,ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,সাধারন সম্পাদক মোঃ সোহেল,
ফতুল্লা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক মনির হোসেন,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল্লা রিপন,নিউজ আপডেটের সম্পাদক তাহের হোসেন,
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, প্রেস নারায়নগঞ্জের সম্পাদক ফকরুল ইসলাম, লাইভ নারায়নগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ,রাসেদুল ইসলাম রাজু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া মাহফিলে দেশ এবং জাতির কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন।