1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০ অপরাধী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০ অপরাধী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, আজ (রোববার, ১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।

তাদের কাছ থেকে একটি সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের কালো রঙের ধারালো ছুরি, একটি ১২ ইঞ্চি স্টিলের চাকু এবং তিনটি স্টিলের সুইচ গিয়ার চাকু (খোলা অবস্থায় দৈর্ঘ্য ৯.৩ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত)। এদিকে পুলিশের আরেক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানা ভুক্ত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোট ১০ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট