1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

‎দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎দীর্ঘ দেড় বছর পর হঠাৎ করেই নতুন “তাণ্ডব তত্ত্ব” নিয়ে সামনে এসে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম। সময়ের ব্যবধানে অবস্থান বদলানো এই ব্যক্তিকে ঘিরে রাজনৈতিক মহলে এখন তীব্র প্রশ্ন—এ কি মতাদর্শ, নাকি নিছক ক্ষমতার কাছে আত্মসমর্পণের পুরনো কৌশল ?

‎জগদ্বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস তার আবিষ্কারের পর মুহূর্তেই “ইউরেকা” বলে আনন্দ প্রকাশ করেছিলেন। অথচ হাতেমের “ইউরেকা” এসেছে ১৮ মাস পরে—যেখানে তিনি নিজের পুরনো বক্তব্যকেই নতুন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন।

‎চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যেই শেখ হাসিনা-র সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে “তাণ্ডব” বলে আখ্যা দিয়েছিলেন হাতেম। সেই বক্তব্যে হাসিনার হাততালিও পেয়েছিলেন তিনি। কিন্তু এখন তার দাবি—তিনি নাকি আসলে ছাত্রলীগের ভূমিকার দিকেই ইঙ্গিত করেছিলেন!

‎তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ভাইরাল হওয়া বক্তব্যের পুরো সময়জুড়েই তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন—যা তার বর্তমান দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

‎“গিরগিটির মতো রং বদলানো রাজনীতি”র অভিযোগ

‎রাজনৈতিক পালাবদলের পর হাতেমের অবস্থান পরিবর্তন নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে—

‎# এনসিপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলতে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দিয়েছেন

‎# নিজেকে “স্টেকহোল্ডার” দাবি করে নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন

‎# একসময়কার ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এই ব্যক্তি এখন নিজেকে এনসিপি নেতাদের “বাবা” পরিচয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন

‎রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এটি নিছক মত পরিবর্তন নয়, বরং “কৌশলী বেঁচে থাকার রাজনীতি”।

‎ওসমান ঘনিষ্ঠতা এখনো প্রশ্নের মুখে

‎হাতেমের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ—তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ওসমান পরিবারের স্বার্থরক্ষায় কাজ করেছেন। স্থানীয় সূত্র বলছে, শামীম ওসমান ও তার পরিবারের বিভিন্ন কার্যক্রমে তিনি “ভৃত্যের মতো” ভূমিকা পালন করেছেন।

‎এমনকি এখনও বিদেশে লোক পাঠিয়ে ওসমান পরিবারের নির্দেশনা নিয়ে ব্যবসা ও প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

‎বিএনপি আমলেও সক্রিয় !

‎বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পরও হাতেম থেমে নেই বলে অভিযোগ। বরং নতুন করে বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পোশাক শিল্প ও সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

‎প্রশ্নের মুখে বিশ্বাসযোগ্যতা

‎একই ব্যক্তি কখনো আন্দোলনকারীদের বিরুদ্ধে, কখনো তাদের পক্ষের দাবিদার—এই দ্বৈত অবস্থান জনমনে সৃষ্টি করেছে গভীর সন্দেহ।
‎রাজনৈতিক মহলের সরাসরি মন্তব্য—
‎“এটি আদর্শ নয়, এটি সুযোগসন্ধানী ক্ষমতার রাজনীতি।”

‎সব মিলিয়ে, “ওসমানীয় দালাল” পরিচয়ে সমালোচিত হাতেম এখন নতুন পরিচয়ে সামনে এলেও তার অতীত এবং বর্তমানের অসঙ্গতি তাকে আবারও তীব্র বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট