1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে কাউছার আহম্মেদ পলাশ (১৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে ফতুল্লার কুতুবপুর দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত কাউছার আহম্মেদ পলাশ
ফতুল্লা মডেল থানার দেলপাড়া আল মদিনা মসজিদের পাশে চিকলির বাড়ীর ভাড়াটিয়া রাজিবুল হোসেনের পুত্র।

ধর্ষনের চেস্টার অভিযোগ এনে শিশুটির বাবা রুবেল মিয়া বাদী হয়ে কাউছার আহম্মেদ পলাশ কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়,
বাদীর মেয়ে (৬) মাদ্রাসাতুল কুবরা আল আরাবিয়াতে হিফজুখানায় পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে ১২ টার দিকে
দেলপাড়া মাষ্টার মহল্লায় খেলার মাঠের পাশে পরিত্যাক্ত বাউন্ডারীর ভিতরে বাদীর মেয়ে এবং ছেলে মোঃ আবু রায়হান (১০) খেলাধুলা করছিলো। এ সময়
কাউছার আহমেদ পলাশ বাদীর মেয়ের কাছে যায় এবং তাহাকে চিপস কিনে দেওয়ার কথা বলে একটু আড়ালে নিয়ে গিয়ে স্পর্শ কাতর স্থানে হাত বুলানোর পাশাপাশি ধর্ষনের চেস্টা করে। বাদীর মেয়ে তখন চিৎকার করলে ঘটনাস্থলে যায় বাদীর ১০ বছর বয়সী ছেলে। ফলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে লম্পট কাউছার আহম্মেদ পলাশ। পরে তারা বাসায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার সত্যতা পেয়ে পুলিশ শুক্রবার সকালে অভিযুক্ত কাউছার আহম্মেদ পলাশ কে গ্রেফতার করে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট