1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটে নেয় ডাকাতরা।

এ সময় বাধা দিতে গিয়ে আক্তার নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আক্তারকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সৌদি প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে গাছ বেয়ে বাড়ির সীমানা পেরিয়ে ছোট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে পাশের বাড়ির বাসিন্দা আক্তার এগিয়ে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত আক্তারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি পূর্বপরিকল্পিত একটি ডাকাতি হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট