1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিককে কারাদন্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিককে কারাদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক মনিরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট । একই সময়ে চাঁদাবাজি করার অভিযোগে আরেক ক’থিত সাংবাদিক মিয়া মোহাম্মদ মুরাদ হোসেনকে মুচলেকা নিয়ে ছাড় দেয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ শামীম জানান, সকালের দিকে মনিরুল ইসলাম নামের একজন ব্যক্তি এসএ টিভির পরিচয় ব্যবহার করে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। মোবাইল কোর্টে তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

আরেকজন, বাংলা সংবাদে সম্পাদক পরিচয়ে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন, পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে চাঁদা দাবি করেন। তাকে গোপন ক্যামেরায় ধরা পড়ার পর মোবাইল কোর্টের টিম মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট