1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১০ জন অপরাধী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

সিদ্ধিরগঞ্জে ১০ জন অপরাধী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, র‌্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধারসহ নিয়মিত অস্ত্র মামলায় সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবু (৩৩) গ্রেপ্তার হন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। একই আসামিকে ৪০ পিস ইয়াবাসহ পৃথক মাদক মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. নুরু মিয়া (৪৮), ২৫ পুরিয়া হেরোইনসহ মো. মুসা (৩৮), ২০ পিস ইয়াবাসহ মো. রনি (২৬) গ্রেপ্তার হন।

আরেক অভিযানে শিমুলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ মো. রাসেল মিয়া (২৩) ও মো. নাজিম উদ্দিন (২৭) গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, এর বাইরে পূর্বের একটি চুরি মামলায় তিনজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট