1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের ‘মাথাল’ মার্কার সাবেক সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি Mikolaj Cholewicz ও Virginie Muller। অঞ্জন দাস বর্তমানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতি-এর কেন্দ্রীয় সহ-সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচনায় তিনি নির্বাচনের সামগ্রিক পরিবেশ, প্রচারপর্ব, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা, নির্বাচনী প্রক্রিয়ার মানোন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। অঞ্জন দাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক তাকবীর হোসেন, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাইদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট