1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সেনারগাঁয়ে ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

সেনারগাঁয়ে ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পরমেশ্বরদী এলাকার একটি ক্ষেত থেকে নাঈম (২২) নামে এক যুবককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বারদী-তালতলা রাস্তার পাশে ঘটনাটি ঘটে।

নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পরমেশ্বরদী এলাকার বারদী-তালতলা রাস্তার পাশের একটি ক্ষেতের মাঝখানে বস্তা দেখতে পান তারা। বস্তাটির ভেতরে তারা নাঈমকে নাড়াচাড়া করতে দেখেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, “ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট