1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে- গোলাম মসীহ্ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে- গোলাম মসীহ্

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসীহ বলেছেন, “একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে যে, আমি অন্য কোনো প্রতীকের সাথে আঁতাত করেছি বা সরে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারো সাথে মিশে যাইনি; আমি হাতপাখা প্রতীক নিয়ে আপনাদের সেবায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে আছি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার আয়োজিত ‘মার্চ ফর শরিয়াহ ইন সোনারগাঁ’ অনুষ্ঠানের পূর্ববর্তী এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ এই ধরণের সস্তা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সোনারগাঁওয়ের সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।”

আজকের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সোনারগাঁয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে হাতপাখা কখনোই পিছু হটবে না। আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আপনারা এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবেন, ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ থানার সভাপতি নূরুল আমিন খান, সোনারগাঁ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট