1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর স্মরণে দোয়া অনুষ্টিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর স্মরণে দোয়া অনুষ্টিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ, সমাজকর্মী, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা মরহুমা শাহানা খানম চৌধুরী’র স্মরনে দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মিশনপাড়াস্থ (সোনারগাঁ ভবন) নিজ বাসভবনে তার মায়ের এই স্মরন সভা ও দোয়া আয়োজিত হয়।

স্মরণ সভায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী কাশেম জামাল, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সমাজকর্মী শহীদুর রহমান বাঙ্গালী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মন্টু। দোয়া মাহফিলে মরহুমা’র ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এটিএম জামাল সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, বাপা নারায়ণগঞ্জের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, নারায়ণগঞ্জ জেলার বধির সংস্থার সভাপতি এড আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, দেওয়ান ফজলুর রহমান, মাষ্টার ইসমাইল, মো আকরাম, মো ইব্রাহিম, শাহরিয়ার চৌধুরী ইমন, হাজি মনির, আলমগীর হোসেন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের জাহিদ আহম্মেদ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নারী নেত্রী মরহুমা শাহানা খানম চৌধুরী ছিলেন একজন মহীয়সী নারী। মুক্তিযুদ্ধে, শিক্ষায়, সমাজ সেবা সহ রাজনৈতিক ভাবে তিনি যে অবদান রেখে গেছেন তা নারায়ণগজ্ঞবাসীর মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমা’র জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

উল্লেখ্য গত ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট