1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদন্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রেতাদের জানাজায় না থাকার হুঁশিয়ারি এলাকাবাসীর বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাতা নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদরাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা কোনো কাজকর্ম করতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন। আর এই মাদকের টাকা জোগাতে ২০২৪ সালের ৬ জুন তার শাশুড়ি ও উত্তর নরসিংপুর এলাকার মৃত সামছুল হকের স্ত্রী আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা করেন।
সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট