1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের উন্নয়নের প্রতিশ্রুতি গোলাম মসীহ’র - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড রূপগঞ্জে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর সশস্ত্র হামলা, গ্রেপ্তার ১৩ এবার র‍্যাবের ওপর হামলা আহত ৩— ভয়াবহ ধস আইনশৃঙ্খলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জে এক মাসে ১৮ ডাকাতি, পুলিশের অস্ত্র ছিনতাই সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কালাম কন্যা বাঁধন পোশাগত দক্ষতায় সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজে সেবায় বিশেষ অবদান: টনি মল্লিককে সম্মাননা স্মারক প্রদান

শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের উন্নয়নের প্রতিশ্রুতি গোলাম মসীহ’র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের হাতপাখার প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে গোলাম মসীহ্ বলেন, যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, স্কুল শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে বৃত্তি চালু করা হবে। পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ভাতার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, স্কুল শেষে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, প্রতিটি থানায় দেশীয় ও প্রবাসী চাকরির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় রিক্রুটমেন্ট ডেস্ক চালু করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সোনারগাঁ মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গভাবে উন্নয়ন, সিদ্ধিরগঞ্জে নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি ও ডিসকাউন্ট মেডিকেল কার্ড এবং দুই থানায় স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহেল প্রধান, সমন্বয়কারী সাইয়েদ রিদওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট