1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ফতুল্লায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুগল চন্দ্র (৪৮) পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকার মৃত কার্ত্তিক চন্দ্র শীল ও পুষ্প রানী শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন। এ বাড়িতেই স্কুলের ক্লাসের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান যুগল চন্দ্র। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরমধ্যে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করেন যুগল চন্দ্র।

৩১ জানুয়ারী বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেন।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন।

এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট