1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনী পরিবেশ নিয়ে অন্জন দাসের সাথে (ইইউ) প্রতিনিধি দলের সাক্ষাৎ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড রূপগঞ্জে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর সশস্ত্র হামলা, গ্রেপ্তার ১৩ এবার র‍্যাবের ওপর হামলা আহত ৩— ভয়াবহ ধস আইনশৃঙ্খলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জে এক মাসে ১৮ ডাকাতি, পুলিশের অস্ত্র ছিনতাই সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কালাম কন্যা বাঁধন পোশাগত দক্ষতায় সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ

নির্বাচনী পরিবেশ নিয়ে অন্জন দাসের সাথে (ইইউ) প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনি পরিবেশ ও পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

রোববার (১ ফেব্রুয়ারি) তারা গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী অঞ্জন দাসের সঙ্গে সাক্ষাৎ করে মাঠপর্যায়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা বর্তমান নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের জন্য সমান প্রচারণার সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং ভোটারদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় প্রার্থীদের প্রচারণা চালাতে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়েও তারা তথ্য সংগ্রহ করেন।

প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে অঞ্জন দাস নির্বাচনি এলাকার সার্বিক চিত্র তুলে ধরে বলেন, “আপনারা পর্যবেক্ষক হিসেবে মাঠের বাস্তবতা দেখছেন, এটি আপনাদের দায়িত্ব। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের নির্বাচন এ দেশের মানুষের নিজস্ব বিষয়। শেষ পর্যন্ত ভোটাররাই তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন।”

তিনি আরও বলেন, নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অঞ্জন দাস এ সময় উল্লেখ করেন, বিদেশি কোনো হস্তক্ষেপ নয়, বরং জনমানুষের সার্বভৌম অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি ডায়েরিভুক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট