1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রচার শেষে ফেরার পথে ছাত্রদল-যুবদল নেতার গাড়িতে গুলি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

প্রচার শেষে ফেরার পথে ছাত্রদল-যুবদল নেতার গাড়িতে গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

রোববার রাত ৭টা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের উপর এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।

তিনি বলেন, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি ছিলেন তার ব্যক্তিগত গাড়িটির চালকের আসনে। পাশে তার বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বসা ছিলেন।

যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালিয়েছেন তারা। প্রচার শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করেন।

“মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।”

তিনি বলেন, “হামলার এক মিনিটের মধ্যেই সেখান দিয়ে একটি সেনাবাহিনীর গাড়ি গেছে। কিন্তু আমরা আতঙ্কে গাড়ি থেকে নামার সাহস পাইনি।”

এ ঘটনার পর অল্প দূরত্বে থাকা দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে থানায় যান বলে জানান সাদেকুর।

হামলাকারী দুই যুবকের বয়স অনুর্ধ্ব ৩০ এবং তাদের কারোই মাথায় হেলমেট ছিল না বলেও জানিয়েছেন এ যুবদল নেতা।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, “হামলা ও গুলি চালানোর অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট