1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যুবক অপহরণ: অস্ত্রসহ দুই অপহরণকারী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে যুবক অপহরণ: অস্ত্রসহ দুই অপহরণকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় অপহৃত যুবককে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থানা পুলিশের যৌথ আভিযানিক দল শনিবার (৩১ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কোবাগা এলাকায় তালতলা থেকে কোবাগা সাইদুল মার্কেটগামী রাস্তার পাশের একটি বালুর মাঠে অভিযান চালানো হয়। অভিযানের সময় অপহৃত সামিন ইসলাম (২৬), পিতা- এ কে সাদিকুল ইসলাম, গ্রাম- মধুপুর ভট্ট, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইলকে উদ্ধার করা হয়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়—রোহান (২৫), সবুজ (২৮)।

অভিযানকালে অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি নাকাল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পলাতক আসামী মাহিন (২৪), সহ আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত এবং তারা পালিয়ে গেছে।

তারা আরও জানায়, অপহৃত সামিন ইসলামকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার আত্মীয়-স্বজনের মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট