1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শাপলা কলির গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় শাপলা কলির গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ফতুল্লার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন।

গণসংযোগে ভোটাররা জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তাঘাটের অবস্থা এবং নাগরিক সুবিধার অভাবসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। এই বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আল আমিন তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ভোটারদের মধ্যে ইতোমধ্যেই তার প্রতি দৃঢ় আস্থা তৈরি হয়েছে।

আল আমিন একাধিক পথসভায় বলেন, “এই অঞ্চলের সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে আমি সকলের দোয়া চাই। ইতোমধ্যেই শাপলা কলির পক্ষে মানুষের আস্থা তৈরি হয়েছে। তারা পরিবর্তন চায়। জুলাইয়ে জনগণ যে পরিবর্তনের জন্য লড়াই করেছে, এবার সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত।”

গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। সমগ্র দিনব্যাপী কার্যক্রমে ভোটারদের মধ্যে প্রার্থীর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া এবং সমর্থন চোখে পড়ার মতো ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট