1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে মাহামুদনগর এলাকায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটকরা হলেন মাহমুদনগর এলাকার শাহজাহানের ছেলে নুর আলম (৪৬), একই এলাকার আওলাদের ছেলে মো. সেলিম (৩৫), দুলাল মিয়ার ছেলে মো. শহীদ (৫০) ও মদনগঞ্জ এলাকার দবির সরদারের ছেলে মো. লিটন (৩৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং নগদ ৪,৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট