1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাত পাখার বিজয়ের মধ্য দিয়ে ন্যায় বিচারের সূচনা হবে-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

হাত পাখার বিজয়ের মধ্য দিয়ে ন্যায় বিচারের সূচনা হবে-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “হাতাপাখার বিজয় মানেই হবে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচারের সূচনা।”

শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করলে সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করা সম্ভব।”

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আমরা দেশের স্বার্থ কখনো বিকিয়ে দেইনি। ইসলামকে প্রাধান্য দিয়েছি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আগামী ১২ তারিখ আপনারা মূল্যবান ভোট দিয়ে হাতাপাখাকে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।”

প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় পোশাক শ্রমিক আন্দোলনের সভাপতি ফারুক হাওলাদার, শহর শাখার সভাপতি কবির হোসেন এবং মহানগর ছাত্র আন্দোলনের সহসভাপতি জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট