1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে ব্যক্তি-পর্যায়ে সচেতনতা গড়ে ওঠা প্রয়োজন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে ব্যক্তি-পর্যায়ে সচেতনতা গড়ে ওঠা প্রয়োজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চব্বিশের গণআন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা যে আকাক্সক্ষা নিয়ে প্রাণ দিতে দ্বিধাবোধ করেনি, তার অনেকাংশই পূরণ হয়নি। কিন্তু এই আকাক্সক্ষার বীজ এখনো জনসাধারণের মনে সুপ্ত রয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে তার প্রভাব থাকবে।

ফলে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে ব্যক্তি-পর্যায়ে রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠা প্রয়োজন বলেও মনে করেন তারা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’ নির্বাচনকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তরুণ আলোচকরা।

এ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক শওকত আলী, দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক সৌরভ হোসেন সিয়াম, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সাবিত আল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, রাজনৈতিক এক্টিভিস্ট মেহেদী হাসান মুরাদ, শাফিন ইব্রাহিম, হাসিব বাদশা অর্ক, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক সারফারাজ হক সজীব, তরুণ উদ্যোক্তা তারেক আজিজ, এনজিবি’র আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, কবি মুহিব ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সদস্য আব্দুল্লাহ আল মারুফ, রাফসান, অনুতম, ইমন, খন্দকার জাহিদ প্রমুখ।

বক্তারা আরও বলেন, তরুণরা অন্যায় অবিচার সহ্য করবে না। তার প্রমাণ তারা চব্বিশের আন্দোলনে দেখিয়েছে। পুরোনো রাজনৈতিক ধারাবাহিকতার অবসান চায় মানুষ। আর এই আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে হবে তরুণদের। দেশের সকল সেক্টরে তরুণদের অংশগ্রহণ জনপ্রতিনিধি ও সরকারি কর্তাব্যক্তিদের জবাবদিহিতা ও দেশে সুশাসন নিশ্চিতে সহায়ক হবে।

একইসঙ্গে প্রয়োজন পরমতসহিষ্ণুতা ও দেশের প্রশ্নে একতার উপর তাগিদ দেন কেউ কেউ। সামাজিকভাবে তরুণদের চিন্তার প্রসার ঘটানোর আহ্বানও জানান তারা।

সভায় সঞ্চালনা করেন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর সভাপতি জাহিদ হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট