1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোটরসাইকেল ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোটরসাইকেল ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে শিপন (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা নগদ তিন লাখ টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন দৌলতপুর শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিপন দৌলতপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিপনের মা কোহিনুর বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, শিপন পেশায় একজন ব্যবসায়ী। ঘটনার দিন রাতে নিউমার্কেট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দৌলতপুর ব্রিজের অদূরে শহিদনগর এলাকায় পৌঁছালে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ইব্রাহিমসহ ৫-৬ জন ব্যক্তি তার পথরোধ করে।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা শিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় শিপনের সঙ্গে থাকা টাকার ব্যাগ, তার হাতে থাকা স্বর্ণের আংটি ও মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। শিপনের ব্যাগে নগদ তিন লাখ টাকা ছিল বলে জানান কোহিনুর বেগম।

পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে শিপনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় শিপনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট