1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভয় ও জিম্মি করে কখনো ভোট পাওয়া যায় না- মাকসুদ পুত্র শুভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ভয় ও জিম্মি করে কখনো ভোট পাওয়া যায় না- মাকসুদ পুত্র শুভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিনারবাড়ি এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পুত্র মাহামুদুল হাসান শুভ।

তিনি বলেন, “আমি মুছাপুরের সন্তান। বিগত দিনগুলোতে আমরা এলাকার কল্যাণে কাজ করেছি। গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ভোট দিতে পারে। ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। জিম্মি করে ভালোবাসা পাওয়া যায় না। স্বৈরাচারী আচরণ করে কেউ দীর্ঘ সময় টিকতে পারে না। আমরা আশা করি, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ইনশাআল্লাহ আমাদের প্রার্থী মাকসুদ সাহেবকে জয়ী করবেন।”

সভায় মুছাপুর ৯নং ওয়ার্ড মিনারবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান, আলমগীর হোসেন, আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী ও পারভেজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট