1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর থানার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এমন একটি রাষ্ট্রব্যবস্থা দরকার যেখানে শাসক হবে জনগণের খাদেম এবং রাষ্ট্র পরিচালিত হবে ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জনগণ প্রকৃত শান্তি ও টেকসই উন্নয়ন উপভোগ করতে পারবে।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এলাকাবাসী প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি তাদের সমর্থনের কথা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট