1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির এক বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে, রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের হাজী মো. আমির আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

গোয়েন্দা পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরির অভিযোগে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট