1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ কাদির গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে ইয়াবাসহ কাদির গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদির (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কাদির বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর মাধবপাশা এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া মোড় সংলগ্ন সেলিম মিয়ার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কাদিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত কাদিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বন্দর থানা পুলিশ আরও জানায়, কাদির দীর্ঘদিন ধরে মাধবপাশা, কান্দিপাড়া এলাকাসহ বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট