1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় আদিল হত্যা মামলার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় আদিল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আদিল হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী মো. ওমর ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ওমর ফারুক (৩৩) চর কাশিপুর এলাকার মো. হযরত আলীর ছেলে এবং তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, শহীদ আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ৩৪ (৮)২৪ নম্বর মামলায় মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট