1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলিরটেকে মনির কাসেমীর গণসংযোগে জনস্রোত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আলিরটেকে মনির কাসেমীর গণসংযোগে জনস্রোত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আলিরটেকে মনির কাসেমীর গণসংযোগে জনস্রোত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। খেজুর গাছ প্রতীকের মিছিল ও স্লোগানে এ সময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া, নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, আলিরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলহাস, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরুজ্জামাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদ সরদার, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ৯ নং ওয়াড ইউপি সদস্য ইকবাল মাহামুদ বিএনপি ও জমিয়ত উলামা ইসলামের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিন মুফতি মনির হোসাইন কাসেমী গোপচরব, কুড়েরপার, কুরকেরচর, গঞ্জকুমার, আলিরটেক পুরান বাজার, ডিগ্রি চর ও মুক্তারকান্দি এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন এবং একাধিক নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।

গণসংযোগ চলাকালে রাস্তার দুই পাশে উৎসুক জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান। খেজুর গাছ প্রতীকের স্লোগানে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আমরা কখনো মাথা নত করিনি। এখন পরিবর্তনের সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে খেজুর গাছকে বিজয়ী করতে হবে।”

এ সময় তিনি ভোটের দিন সকালে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট