1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১২ তারিখে বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারিত হবে-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

১২ তারিখে বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারিত হবে-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “একমাত্র দল যারা ক্ষমতায় যাওয়ার উপযুক্ত; বাংলাদেশের গণতান্ত্রিক সেই দলের নাম বিএনপি। সেই বিএনপি ঘোষণা দিয়েছে এই রাষ্ট্রের সকল কার্যক্রম সম্পাদন হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে। এই ঘোষণা আর কেউ দেয়নি। যতো দলই হোক ধর্মীয়-বেধর্মীয় বা অগণতান্ত্রিক, ক্ষমতায় যেতে পারে এমন কোন দল এই ঘোষণা দেয়নি। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একমাত্র দল বিএনপি।”

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে আগামী ১২ তারিখ এই আসনে খেজুর গাছ মার্কায় সিল মারতে হবে। ১২ তারিখ সারাদিন খেজুর মার্কায় ভোট দিন। এটি এমন একটি বিপ্লব হবে, যে বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারিত হবে।”

তিনি আরও বলেন, “১৭ বছরের জুলুম-নির্যাতন আবারও যেন আমাদের ওপর চেপে না বসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জুলুমের পুনরাবৃত্তি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই ১২ তারিখ সিল মারতে হবে খেজুর গাছ মার্কায়। খেজুর গাছে সিল মারলে তা ধানের শীষে যোগ হবে। আর ধানের শীষে ভোট দিলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারাই এই সংগঠনের প্রকৃত মালিক। আপনারা বাগান সাজিয়েছেন, তাই এই বাগান ছেড়ে যাবেন কোথায়? অযথা এদিক-সেদিক ঘুরে বেড়াবেন না। বাগানের ভেতরে থাকলেই ফুল সতেজ থাকে। ফুল যদি বাগানের বাইরে চলে যায়, তাহলে তা পচে যায়। আপনারা নিজেদের ফুলের মতো সাজিয়ে রাখুন, আমরা আপনাদের সেই ঘ্রাণ নেবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট