1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অসুস্থ সাংবাদিক ইকবালের শয্যাপাশে সহকর্মীরা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে অসুস্থ সাংবাদিক ইকবালের শয্যাপাশে সহকর্মীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনের কিডনির অসুস্থতা জানতে পেরে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বন্দরের গণমাধ্যম কর্মীরা তাকে দেখতে ঢাকার শেরেবাংলা নগর ন্যাশনাল অব কিডনি ডিজিজ হসপিটালে ছুটে যান এবং শারীরিক খোঁজখবর নেন।

সাংবাদিক জিএম সুমন বলেন, “আমাদের সহকর্মী ইকবাল কিডনির রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্রুত আরোগ্য দান করুন।”
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম আব্দুল্লাহ, দৈনিক সংবাদ চর্চার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, ও দৈনিক নীরবাংলার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন।

উল্লেখ্য, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন এবং গত ১৮ জানুয়ারি ঢাকার আগারগাঁও ন্যাশনাল অব কিডনি ডিজিজ হসপিটালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট